• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

“মন্ত্রিসভায় পুতুল, বাগাতিপাড়াজুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বাগাতিপাড়া জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আনন্দঘন এই উপলক্ষে বিভিন্ন এলাকায় মিষ্টি ও জিলাপি বিতরণ করা হয় এবং খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের করা হয়।

মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যার আগে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জড়ো হয়ে আনন্দ মিছিল করেন। পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি ও জিলাপি বিতরণ করে তারা এ আনন্দ ভাগাভাগি করেন। বিশেষ করে বিহাড়কোল মোড় এলাকায় অনুষ্ঠিত খণ্ড মিছিলে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন মিঠু, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মিলন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়ার মোঃ শাহিন, সোনালী ব্যাংক বাগাতিপাড়া শাখা জিয়া পরিষদের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনাহাজুর রহমান মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য পুতুল সম্প্রতি মন্ত্রিসভার শপথের আহ্বান পাওয়ার পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। প্রকাশিত তালিকার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়ে তিনি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন পর তাঁর এই বিজয় এবং মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ঘিরে স্থানীয়দের মাঝে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

নেতাকর্মীরা জানান, তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশের পাশাপাশি এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সবার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category