• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মসিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক সেবন করিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এ সময় তিনি বলেন, কৃমি আমাদের সুস্থতা ও কর্মক্ষমতা নষ্ট করে, শরীরে শক্তির সঞ্চয়কে শেষ করে । আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থেই তাই সরকারের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্যোগ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের জীবনে সুন্দরভাবে সাজাতে সুস্থ জীবন-যাপন করতে হবে, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে।

এছাড়াও মেয়র তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে এবং নিজ নিজ পরিবারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে অনুরোধ করেন।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ময়মনসিংহ সিটি এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুল বহির্ভূত ১ লক্ষ ১৫ হাজার শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে। ২৩ থেকে ২৯ মে সিটি এলাকার বিদ্যালয়গুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, কাউন্সিলর শীতল সরকার ও হামিদা পারভীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।

এ অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বেলা ১২ টায় মেয়র পুলিশ লাইন সরকারি বিদ্যালয়ের শিশুদের কৃমি নাশক ট্যাবলেট সেবন করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category