• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।১১ মে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রণাইল গ্রামের উত্তরপাড়ার কফিল উদ্দীন মন্ডলের পুত্র আজিজার রহমান,খাজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেবীপুর গ্রামের মৃত শফিজ উদ্দীনের পুত্র আব্দুল কাদের সৌখিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা সদরের কায়েস্থপাড়ার আলহাজ্ব ফয়জুল ইসলামের পুত্র গোলাম রসুল শাফি।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category