মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর
মহাদেবপুরে ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।গত ৩০ নভেম্বর শনিবার রাত ৯ টার দিকে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ রতন হোসেন উপজেলার রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিমান কুমার কুন্ডুকে (৪৫) গ্রেফতার করেছে।স্থানীয় লোকজন জানান, ৫০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ওই আওয়ামী লীগ নেতকে পুলিশ গ্রেফতার করে। এদিকে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা বিমান কুমার কুন্ডুর দাবী মাতাজী বাজারে তার একটি মেডিকেল ষ্টোর (ওষুধের দোকান) রয়েছে।এ মেডিকেল ষ্টোর থেকে কোন কারণ ছাড়াই পুলিশ তাকে গ্রেফতার করে বলে তিনি জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসমত আলী জানান,এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে