• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহাদেবপুরে ওয়াকফ্ সম্পত্তির ফসল অর্ধশত বছর ধরে আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টাঃ নওগাঁর মহাদেবপুরে ৬২ বিঘা ওয়াকফ সম্পত্তির ফসলের হিস্যা মাদ্রাসায় না দিয়ে ৪৯ বছর ধরে আত্মসাতের অভিযোগ করা হয়েছে। ফসল আত্মসাতের উদ্দেশ্যে মাদ্রাসা কমিটিতে প্রতিষ্ঠাতার ছেলে, ছেলের ছেলে ও মেয়ের ছেলেকে সদস্য করা হয়েছে।

একই সাথে মাদ্রাসায় কোটি টাকার নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ উঠেছে।এসব অভিযোগ উপজেলার এনায়েতপুর ইউনিয়নের এনায়েতপুর ওয়াজেদীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার নামে।মাদ্রাসা কর্তৃপক্ষ এসব অস্বীকার করেছেন।স্থানীয়রা জানান, এনায়েতপুর গ্রামের মরহুম হাজী গিয়াস উদ্দিন ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠার সময় মাদ্রাসার নামে ৬২ বিঘা জমি লিখে দেন।কিন্তু এর কোন দলিলপত্র মাদ্রাসা কর্তৃপক্ষকে দেননি।

প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার ছেলে রিয়াজুল ইসলামকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তীতে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ছেলের ছেলে নাতী রিমান ইসলামকে বিদ্যুৎসাহী সদস্য এবং মেয়ের ছেলে নাতী আনিছুল আম্বিয়া বাবলুকে দাতা সদস্য হিসেবে কমিটির সদস্য করা হয়।

ফলে ওই জমি সম্পর্কে কেউ কোনদিন ঢেকুরও তোলেননি। ওই জমির কোন ফসলও মাদ্রাসায় দেয়া হয় না। এলাকার প্রবীণ মানুষরা জানান, হাজী গিয়াস উদ্দিন খুব ভালো মানুষ ছিলেন। তিনি ওই মাদ্রাসায় ৬২ বিঘা জমি লিখে দিয়েছেন বলে সবাই জানে। কিন্তু সে জমি কে দখলে রেখেছে তারা বলতে পারেন না।

এ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন মাওলানা নিজাম উদ্দিন ফারুকী।তিন বছর আগে তিনি অবসর গ্রহণ করেন। তিনিও একই কথা জানান, মাদ্রাসায় জমি দান করেছেন এটা ঠিক, কিন্তু কোন ফসল দেয়া হয়না।এমনকি দলিলও দেয়া হয়নি। তার অবসর গ্রহণের পর সিনিয়র হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাবার কথা শিক্ষিকা ফাহমিদা জেরিনের।

কিন্তু দায়িত্ব দেয়া হয়েছে তার চেয়ে জুনিয়র সহযোগী অধ্যাপক এনামুল হক সরদারকে। তিনি জানালেন, ফাহমিদা জেরিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় কমিটি তাকে দায়িত্ব দিয়েছে। জমি আছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। জমির কোন ফসল তিনি পাননি বলেও জানান।

এ বিষয়ে কথা হয় ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানার সঙ্গে।তিনি বলেন, মাদ্রাসার জমি, কমিটিতে প্রতিষ্ঠাতার ছেলে, ছেলের ছেলে ও মেয়ের ছেলে থাকার বিষয়টি তার জানা নেই ।সংশ্লিষ্ট দপ্তর গুলোতে অনুসন্ধান চালিয়ে জানা গেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী গিয়াস উদ্দিনের মা সফুরা বেওয়া ১৯৭৪ সালে ২০ একর ৬৭ শতক সম্পত্তি ওয়াকফ্ করে দেন। এই ওয়াকফ্ স্টেটের নাম সফুরা বেওয়া ওয়াকফ্ স্টেট।

এই সম্পত্তির শতকরা ২৫ ভাগ এনায়েতপুর ওয়াজেদীয়া মাদ্রাসা ও মসজিদ পাবে।এবিষয়ে নওগাঁ ওয়াকফ্ পরিদর্শক কার্যালয়ের দায়িত্বে থাকা ওয়াকফ্ অডিটর সজল মিঞা জানান, সফুরা বেওয়া ওয়াকফ্ স্টেট এখনও চালু আছে। গত অর্থবছর পর্যন্ত এর অডিট সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, ওয়াকফ্ দলিলের শর্ত অনুযায়ী ওই জমির ফসলের ভাগ অবশ্যই মাদ্রাসায় দিতে হবে।

যদি দেয়া না হয় তাহলে এব্যাপারে লিখিত অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নিবেন।এ মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিভিন্ন পদে ১২ জনকে নিয়োগ দেয়া হবে বলে স্থানীয়রা জানান।কিন্তু পত্রিকায় কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে বিষয়ে এলাকাবাসী অবগত নন। ফলে উৎসাহী অনেকেই নিয়োগ পাবার জন্য দরখাস্ত করতে পারেননি।

এলাকাবাসী জানান, ওই মাদ্রাসার অফিস সহকারী ওসমান আলীর ছেলে কামরুজ্জামান কম্পিউটার অপারেটর কাম-ক্যাশিয়ার পদে, মৃত মজিবর রহমানের ছেলে নুরে আলম দপ্তরী পদে এবং আসাদ আলীর স্ত্রী সুমি খাতুন আয়া পদে নিয়োগ পাচ্ছেন এমন কথা সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। গোপন সমঝোতার ভিত্তিতে তাদেরকে এবং অন্যসব পদেও নিয়োগ দেয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এসব পদে প্রায় কোটি টাকার নিয়োগ বাণিজ্য হচ্ছে বলে তাদের অভিযোগ। তবে এসব বিষয় অস্বীকার করেছেন কামরুজ্জামান, নুরে আলম ও আসাদ আলী। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনিও এসব অস্বীকার করেছেন। এসব ব্যাপারে দায়ি করা হয় মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রিয়াজুল ইসলামকে। বিষয় গুলো জানতে এনায়েতপুরে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এসময় তার বাড়ী মহিলা কেয়ার টেকার জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী শহরে বসবাস করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা বলেন, নিয়োগের আগে কে নিয়োগ পাচ্ছে তা প্রকাশের সুযোগ নাই।নিয়োগের জন্য দরখাস্ত পাওয়া গেছে। নিয়োগ বোর্ড গঠনের জন্য ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে লেখা হয়েছে। বিতর্ক এড়ানোর জন্য নিয়োগ পরীক্ষা নওগাঁ জেলা সদরে নেয়া হবে বলেও তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category