• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী

মহাদেবপুরে গৃহবধূর বাড়িতে হাত-পা বাঁধা লাশ উদ্ধার, মালামাল লুট

দিনকাল বিডি ২৪ / ১৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যা করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার কুঞ্জবন মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। এদিন রাত ১০টার দিকে থানা পুলিশ এ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধূ উপজেলা সদরের দশকলোনী পাড়ার ফেরদৌস আলমের স্ত্রী রীনা বেগম (৪৩)। ২৫ বছর আগে ফেরদৌস ও রীনার বিয়ে হলেও কোন সন্তান না হওয়ায় ফেরদৌস অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ২০১৭ সালে রীনার সাথে বিবাহ বিচ্ছেদ হয়। রীনা সম্প্রতি ওই বাড়িটি নির্মাণ করে ভাই ভারি ও ৭ বছর বয়সের ভাতিজিসহ এই বাসায় বসবাস করে আসছেন।

ইতোমধ্যে ফেরদৌসের দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে ফেরদৌস আবার রীনাকে বিয়ে করেন। নিহত রীনার ছোট ভাই একরামুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করেন ও তার স্ত্রী একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে তারা স্বামী স্ত্রী বাড়ি থেকে বের হন। অন্যদিন তাদের মেয়ে রীনার কাছে থাকলেও সেদিন তাদের সাথেই যায়।

রাত ৮টার দিকে বাড়ি এসে রীনার ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও না খুললে তারা দরজা খুলে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রীনার মরদেহ পড়ে থাকতে দেখেন। তার আলমারির তালা ভাঙ্গা ছিল ও মালামাল এলোমেলো ছিল বলেও জানান। পরে থানা পুলিশে খবর দেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) গাজীউর রহমান, মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেতেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারনা। স্থানীয়রা জানান, জীবদ্দশায় রীনা বেগম বিভিন্ন জনের কাছে সুদে টাকা লগ্নি করতেন। ধারনা করা হচ্ছে এ টাকা লুট করতেই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category