স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে চাউল কলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। গতকাল ২৯ মে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের মহাদেবপুর-নওগাঁ আ লিক মহাসড়কের পাশে বাগাচারা নামক স্থানে আপন চিন্তা অটোমেটিক চাউল কলে এই ডাকাতি সংঘটিত হয়। ওই চাউল কলের মালিক ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র জানান, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত তার চাউল কলের পিছন দিকের প্রাচীর টপকে ভীতরে ঢোকে। তারা মিলের ফোর-ম্যান ফারুক হোসেন, ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, হামিদুর রহমান ও কয়েকজন পাহারাদারকে বেঁধে রেখে বেদম মারপিট করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ফোর-ম্যানের কাছ থেকে স্টীল আলমিরার চাবি নিয়ে সেখান থেকে নগদ দুই লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। ডাকাতির সাথে জড়িতদের আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।#