• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

মহাদেবপুরে জমি নিয়ে বিরোধে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা ৩ নারী আটক

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে গতকাল ৩১ মার্চ শুক্রবার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক আওয়ামী লীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে। এহত্যাকান্ডের ঘটনায় তিন নারীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ওইগ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) ওইদিন বেলা ১২ টার দিকে জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোহম্মদ আলী, তার স্ত্রী শাহানাজ বেগম, কন্যা শাপলা খাতুন, বোন রওশন আরা, ভাগ্নি কারিমা আকতার, ভাগিনা রাব্বানীসহ আরো অনেকে লাঠিসোটা নিয়ে বেদম মারপিট করে। এঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান। সন্ধ্যায় অভিযুক্ত শাহনাজ বেগম, শাপলা খাতুন ও কারিমা আকতারকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category