• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে

দিনকাল বিডি ২৪ / ২৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদক সেবনের দায়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে রবিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় শনিবার সন্ধ্যায় মহাদেবপুর থানার একটি চৌকস দল উপজেলার সফাপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিনোদপুর দাখিল মাদ্রাসার সামনে থেকে সাজ্জাদ শেখ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে মান্দা উপজেলার তানইল গ্রামের মৃত তামির শেখের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, একই রাতে পৃথক অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আরও দুই মাদকসেবীসহ মোট ৪ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সাজ্জাদ শেখ ব্যতীত অপর আসামিদের নাম-পরিচয় জানা যায়নি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা ও ওয়ারেন্ট মূলে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category