স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে ৭৫০ পিস ইয়াবাসহ সানোয়ার হোসেন (৩৮) ও নার্গিস (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৯ এপ্রিল শনিবার সাড়ে ১২ টার দিকে উপজেলার খোর্দনারায়ণপুর পালপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার রহমান (৩৮) রাজশাহীর কাশাডাঙ্গা থানার ফজলুর ছেলে এবং নওগাঁ সদর উপজেলার বটতরী এলাকার আব্দুল জব্বারের মেয়ে নার্গিস বেগম (২৮)। এবিষয়ে নওগাঁ জেলা ডিবির ওসি আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মানুনের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স উপজেলার খোর্দনারায়ণপুর পালপাড়া মোড় থেকে বিস্কুটের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৭ শ”৫০ পিচ ইয়াবাসহ সানোয়ার রহমান ও নার্গিসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে ডিবির ওই কর্মকর্তা জানান।