স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে সরকারি কর্মকর্তা শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। গতকাল ২২ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভ‚মি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হুসাইন মোঃ এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মহসিন আলী, সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাণি ইসরাইল প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মহাদেবপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত জেলাপ্রশাসক মোঃ গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন