• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে প্রায় আট হাজার প্রান্তিক চাষির মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা হিসেবে প্রায় ৮ হাজার চাষির মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ, তিল ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

১৫ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৭৭০০ জন কৃষককে আউশ ধানের বীজ, ৪০ জনকে তিলবীজ এবং ৪০ জনকে পাট বীজসহ সকলকে রাসায়নিক সার প্রদান করা হয়।আউশ চাষের জন্য প্রতি বিঘায় ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিল চাষের জন্য প্রতি কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং পাট চাষে প্রতি জনকে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষি প্রনোদনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। এসময় তিনি বলেন, “প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category