• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চোরচক্রের এক সদস্য আটক

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহান আলী (৪৯) নামে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। ২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম জেলার সাপাহার উপজেলা সদর থেকে তাকে আটক করে।

তার দেয়া তথ্য মতে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা তিনটি বৈদ্যুতিক মিটার ও একটি সাব মার্সিবল পাম্প উদ্ধার করে। গতকাল ৩ এপ্রিল বুধবার দুপুরে থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান, এই চোরচক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চোরদের সাথে যোগাযোগের জন্য একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায়।

পরে মালিক পক্ষ যোগাযোগ করলে তাদের কাছ থেকে দেড় হাজার থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে মিটারের খোঁজ দেয়। নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদারের মালিকানাধীন চেরাগপুর গ্রামের ইটভাটার দুটি ও আলীপুর গ্রামের আলম হোসেনের একটি বানিজ্যিক মিটার সম্প্রতি চুরি হলে ২ মার্চ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএমের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদসহ থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত জাহান আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অনুরুপ ৮টি মামলা রয়েছে। এর আগেও থানা পুলিশ আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৯ সদস্যকে আটক করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category