• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে শারদীয় দুর্গোৎসবে ব্যাপক প্রস্তুতি প্রতিমা নির্মাণে মৃৎ শিল্পীরা ব্যস্ত

দিনকাল বিডি ২৪ / ২৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

গৌতম কুমার মহন্ত : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। একই সঙ্গে উপজেলার স্থায়ী এবং অস্থায়ী দুর্গা মÐপ গুলোতে জোর গতিতে চলছে ডেকোরেশন এবং প্রতিযোগিতা মুলক ভাবে নেয়া হচ্ছে আলোক সজ্জার প্রস্তুতি। তবে স্থানীয় সচেতন মহলের মধ্যে উপজেলার প্রায় ১শ টি দুর্গা প্রতিমা তৈরির সময় থেকে এ পর্যন্ত অরক্ষিত অবস্থায় রয়েছে। ফলে যে কোন সময় ছোট খাট অঘটন ঘটার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল। উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি অজিত কুমার মন্ডল জানান, চলতি বছর উপজেলার ১শ” ৫৩টি স্থায়ী এবং অস্থায়ী দুর্গা মÐপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ এবং থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাফফর হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দূর্গাপুজা উপলক্ষে পুজা শুরু’র আগের রাত থেকে বিজয়াদশমীর দিন প্রতিমা বিসর্জন পর্যন্ত পুলিশ ও আনসার ভিডিপি সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দ্বায়িত্ব পালন করবে। এছাড়াও সরকারের ভাব মুর্তি নষ্টের লক্ষ্যে কোন বিশেষ মহল বা গোষ্ঠী এ উৎসবকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর হস্তে সেইটা দমন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান। অপর দিকে উপজেলার প্রতিটি দূর্গো মন্দিরে মন্দির কমিটির নিজ উদ্যোগে প্রতিটি মন্দিরে পর্যায় ক্রমে ১০ জন করে যুবক স্বেচ্ছাসেবক হিসাবে দ্বায়িত্ব পালন করবে বলে জানা গেছে। নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম জানান, আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সরকারি সহায়তা হিসেবে প্রতিটি মÐপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category