• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয় রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ মাহমুদুল হক রুবেলকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুরবাসী মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী জেলার ঐতিহাসিক দিবর দিঘী চত্বরে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সদস্যদের মাঝে টি-শার্ট বিতরণ ও আনন্দ লটারি।
প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে দিনব্যাপী এই মিলনমেলায় ক্লাবের সদস্যরা অংশ নেন। সকালে সভার শুরুতে সদস্যদের হাতে ক্লাবের লোগো সম্বলিত টি-শার্ট তুলে দেওয়া হয়। এরপর সাধারণ সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যপরিকল্পনা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের কাজের চাপের মাঝেও বছরে অন্তত একবার এমন মিলনমেলা পেশাগত ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করে। টি-শার্ট বিতরণ ও লটারির মতো আয়োজনগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে।”
মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সভা এবং বিকেলে একটি আকর্ষণীয় লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়াশিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক সুইট হোসেন, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক সোহাগ রহমান সুজন এবং অর্থ সম্পাদক মোকলেছার রহমান।
এছাড়াও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য গৌতম কুমার মহন্ত, আব্দুর রশিদ তারেক, এ কে সাজু, সদস্য অহিদুল ইসলাম,মেহেদী হাসান, এস এম উজ্জল, জুয়েল মন্ডল, রফিকুল ইসলাম ও শাকিলসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঐতিহাসিক দিঘীর পাড়ে সাংবাদিকদের এই আনন্দ ভ্রমণ ও মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category