মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ
কর্মী নিখিল চন্দ্র দাস-সহ ১৮ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতার আওয়ামী লীগ কর্মী আসামি নিখিল চন্দ্র দাস (৪৭), তিনি
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাম চন্দ্রপুর বাশার রোড এলাকার মৃত
নিরাঞ্জন দাসের ছেলে।
শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত
উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান
চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী
কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে
ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#