• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহানগরীতে ভাড়াটিয়া গুন্ডারা হাতুড়ি দ্বারা আঘাত করে পা থেতলে দিলো যুবকের !

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে পাওনা টাকা সংক্লান্ত ঘটনাকে কেন্দ্র করে মোঃ মিঠু নামের এক ব্যক্তি তার ভাড়া করা গুন্ডাদের হুকুম দিয়ে হাতুড়ি ও রড দ্বারা আঘাত করে পা থেতলে গুরুতর আহত করেছে নুরুন নবী চাঁদ নামের এক যুবককের।
এ ঘটনায় সোমবার বিকাল ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ভুক্তভোগী চাঁদ বাদি হয়ে একটি আভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী নুরুন নবী চাঁদ (৩৮), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোসপাড়া এলাকার মৃত নূরুল হুদার ছেলে।

অভিযুক্ত পাওনাদার হলেন, মহানগরীর কাটাখালী থানার মাসকাটা দিঘী মধ্যপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে মিঠু এবং মিঠুর ছেলে মোঃ নেহাল আলী।
মিঠুর ভাড়াটিয়া গুন্ডারা হলেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মোঃ রফিকুল ইসলাম ইমন (৪৫), একই থানার দরগা পাড়া এলাকার মোঃ ফায়সাল (৩০),মোঃ সানোয়ার শুভ (২৮) সহ অজ্ঞাত ২/৩ জন।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, রবিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ পদ্মা প্রেসক্লাবে বসে ছিলেন ভুক্তভোগী চাঁদ। এ সময় মিঠু ও তার ভাড়া করা গুন্ডাবাহিনী সেখানে গিয়ে চাঁদকে ডাকে। এরপর তারা কৌশলে মালোপাড়া ভ‚বন মোহন পার্ক “নিউ ইয়র্ক” হোটেলের ৩য় তলায় ডেকে নিয়ে যায় চাঁদকে।
সেখানে পাওনা টাকা লেনদেনের বিষয়ে কথাবার্তার একপর্যায়ে চাঁদকে চারদিক থেকে ঘিরে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি মারতে থাকে। ভাড়াটিয়া গুন্ডা ইমন লোহার হাতুড়ি দ্বারা বাম পায়ের হাটুর উপর আঘাত করে থেতলে রক্তাক্ত জখম করে।

অন্যান্য গুন্ডারা জিআই পাইপ, লোহার রড ও হাতুড়ি দ্বারা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং প্যান্টের পকেট থেকে নগদ ১৭ হাজার ছিনিয়ে নেয়। ব্যপক আঘাতে চাঁদ অসুস্থ হয়ে পড়ে যান। খবর পেয়ে মালোপাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে সোমবার বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ করেন আহত নূরুন নবী চাঁদ।

এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী বলেন, যুবককে পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নূরুন নবী চাঁদ। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category