মাসুদ রানা রব্বাণী রাজশাহীঃ
শুক্রবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ছোট শিশু-কিশোরদের সাথে কেক কেটে বিজয় দিবস উদযাপন করা হয়।
এ প্রসঙ্গে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ডা. সিলভিয়া রহমান নকসী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আজ এই মহান বিজয় দিবসে আমরা আজ জাতীয় পতাকা হাতে রেখে শপথ করতে চাই, আমরা এই প্রজন্ম বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতি মুক্ত ও মাদকমুক্ত রাষ্ট্র বানাতে সদা প্রস্তুত থাকবো।”
এ বিষয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে লাবিব বলেন, “মহান বিজয় দিবসের আনন্দ সকল বাঙালিদের মাঝে পৌঁছে যাক, এই আমাদের কামনা। আর এই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। আজ এই ছোট শিশু কিশোরদের সাথে বিজয় আনন্দ উৎযাপন আমাদের কাছে চির স্মরণিয় হয়ে থাকবে।”