শ্রীপুর প্রতিনিধি
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম। তিনি সকল জিয়ার সৈনিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন।
দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে ১৯৭১ সালের এই দিনে আমরা প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সক্ষম হয়েছি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ী হয়ে অর্জন করি স্বাধীনতা।
এ স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেসব বীর শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় স্বদেশকে স্বাধীন করতে যেসব বীর মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু এই সুদীর্ঘ সময়ে দেশের মানুষ যে জন্য মুক্তিযুদ্ধ করেছিল, সেই বাক স্বাধীনতা, ভোটাধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জন নিরাপত্তা ফ্যাসিবাদের কবলে পড়েছিল।
প্রতিষ্ঠিত হয়নি মানুষের ন্যূনতম মৌলিক অধিকার। বিজয়ের এই দিনে মহান স্বাধীনতাযুদ্ধে যারা আত্মদান করেছেন, লড়াই করেছেন,সেসব বীর শহীদ সহ সকল সেনানীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।
পৃথিবীর মানচিত্রে লাল সবুজের আগামীর বাংলাদেশ হবে নবজাগরণে উদ্দীপ্ত বাংলাদেশ। কষ্টার্জিত এই বিজয় তাই আমাদের অস্তিত্ব, এগিয়ে যাবার প্রেরণা। ‘ফ্যাসিবাদের শৃংখল থেকে সাধারণ জনগণ আজ মুক্তি। পরিশেষে মহান বিজয় দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।