• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে কারিগরি টেক্সটাইল ছাত্রফ্রণ্টের পদযাত্রা ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

এম আর সাইফুল মাদারগঞ্জ (জামালপুর)

বাংলাদেশ কারিগরি টেক্সটাইল বিপ্লবী ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে ৬ দফা দাবিতে জামালপুরের মাদারগঞ্জের শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা পদযাত্রা ও সমাবেশ করেছে। রোববার শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শেষে মাদারগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ পর্বের শিক্ষার্থী শফিকুর রহমান, মনোয়ার হোসেন, তামজিদা সিদ্দিকা, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী আতিকা জান্নাত, মৌশিন জাহান প্রমুখ। শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে আছে বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করা, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করা টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষকদের নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট নিরসন, সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিউট সমূহের সমন্বয় করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা পালন করা, ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার অনুযায়ী ব্যবহারিক ক্লাসগুলো সঠিকভাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অতি দ্রুত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে আসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category