• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ (জামালপুর)

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসিমা নাহাত।
পল্লী কল্যাণ সংস্থার চেয়ারম্যান গোলাম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা যুবউন্নয়ন অফিসার। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। সে সময় শিক্ষিত বেকার যুবক-যুবতিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category