• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসিমা নাহাত এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ

পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বিআরডিবি চেয়ারম্যান বাবু অরুণ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের

সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাকিম মাহমুদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার পৌরসভাসহ ৭টি ইউনিয়নে মোট ১৬জন কার্ডধারী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category