• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে লোডশেডিং

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
বৈশাখের শুরুতেই মৃদু তাপপ্রবাহ বয়ে চলায় দুর্গম জামালপুরের যমুনাপাড়ের
এলাকার মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
ঈদের পর থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করছে সকালে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা আর প্রচন্ড তাপ। এতে পুরো উপজেলাজুড়ে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে।

এলাকার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে । হাহুতাশ করতে দেখা গেছে অনেককেই। কিছুটা কাজ করার পরই হাঁপিয়ে পড়ছেন তারা।
মাদারগঞ্জ পৌর শহরে রিকশাচালক হুসেন আলী বলেন এতো গরম জীবনেও দেখি নাই, রোডে থাকা খুব কষ্টকর হয়ে গেছে, একবেলা রিকশা চালিয়ে বাড়ী চলে যাবো আর পারছিনা। চরপাকেরদহ এলকার এমরান মিয়া নামক এক কৃষক বলেন, তীব্র গরমে মাঠে আমরা কাজ করতে পারি না। এখন পাট বোনার সময়। বৃষ্টি না

হওয়াতে আমরা পাটও বুনতে পারতেছি না। মেশিনের মাধ্যমে পানির সেচ দিতে হচ্ছে। একটু পর পর গোসল করতে হচ্ছে। উপজেলার ঝাড়কাটা এলাকার হিটলার মিয়া বলেন প্রচণ্ড গরমে কোন কাজে যেতে পারছিনা আবার ঘরেও থাকতে পারছিনা বিদ্যুৎ লোডশেডিংয়ের কারনে।

মিম নামক স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, অনেক গরম, ছাতা ছাড়া বাড়ি থেকে বের হতে পারছি না।স্কুলেও যাওয়া যাচ্ছে নাহ্‌, বিদ্যুৎ লোডশেডিং বেড়ে যাওয়ায় ঘরে বসেও পড়াশোনা করতে পারছিনা ।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ওবায়দুল্লাহ্ আল মাসুম বলেন তীব্র গরমে বিদ্যুৎয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে যে কারনে লোডশেডিংও একটু বেড়ে গেছে।

উপজেলা সাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান তীব্র গরমে রোগীর সংখ্যা বেড়ে গেছে তবে গরমের কারনে হিট স্ট্রোকেরমতো কোন ঘটনা এখনপর্যন্ত ঘটেনি।

মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল বলেন নির্বিচারে বৃক্ষ নিধন, অপরিকল্পিত ভাবে জলাশয়, পুকুর ভরাট, খাল বন্ধ করা এবং পরিবেশ বিরোধী বৃক্ষ রোপনে পরিবেশের ওপর মারাত্নক প্রভাব পড়েছে। তাই দিনে দিনে এই এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া যানবহন ও ইট ভাটার অতিরিক্ত কার্বনের করনেও তাপমাত্রায় প্রভাব পড়েছে। যদি আমরা সচেতন হই, গাছ লাগাই, জলাধার ভরাট না করি তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে।

রবিবার (২১ এপ্রিল) মাদারগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

জামালপুরের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও সপ্তাহখানেক চলতে পারে বলে বিভিন্ন সূত্রে জানাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category