এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে বুধবার (২৪ অক্টোবর) উপজেলার একটি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর ও আনন্দঘন
পরিবেশের মাধ্যদিয়ে পরিসমাপ্তি হল শারদীয় দুর্গোৎসবের।
মহানবমীতে গতকাল সোমবার মন্দির, মণ্ডপে যেন মিলেমিশে গেছে আনন্দ-বেদনা। দেবীর বন্দনায় ছিল ভিন্ন এক আবহ। পূজার উদ্যাপন আর দেবীকে বিদায়ের সুর বেজেছে ভক্তের হৃদয়ে। সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন। শারদীয় দুর্গোৎসবের মহা নবমী পরে আজ দশমী। দুর্গাপূজার পঞ্চম দিনে আজ দেবীকে প্রাণভরে দেখলেন ভক্তকুল।
পুরোহিতদের মতে, মহা নবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবীদুর্গার। এ ছাড়া আজ নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহা নবমীর বিহিত পূজা হবে।
জানা যায়, মহা নবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হয়। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মমতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবীদুর্গা।
দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয় মহা নবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিদায়ের সুর।
শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। পাঁচ দিনব্যাপী এই শারদীয় উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আজ মঙ্গলবার বিসর্জনের দিন সকালে দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ ও বিসর্জন।এই বিসর্জনের মধ্য দিয়ে দেবীদূর্গাকে বিদায় জানালেন হিন্দু ধর্মাবলম্বীরা।
মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা বলেন, আজ বিজয়া দশমীর দিন। আমরা এই শারদীয় দুর্গাপূজা জন্য অপেক্ষায় ছিলাম, এই সময় গুলো যে, কখন শেষ হয়ে গেল বুঝতে পারি নাই। আজকে সহ পাঁচ দিন আমরা খুব আনন্দ করেছি। আজকে দশমীতে মাকে বিদায় জানাতে হল। আমাদের দূর্গা পূজা শান্তি শৃঙ্খলা মধ্য দিয়ে উদযাপন করেছি, এলাকাবাসী এবং প্রশাসন আমাদের সব সময় সহযোগিতা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।