• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মাদারগঞ্জে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে চলছে বোরো রোপন

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
হাড়কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্যে ঝুঁকে পড়তে শুরু করেছেন মাদারগঞ্জের কৃষকরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাওয়া খাওয়া বাদ দিয়ে ভোর থেকে বিকেল পর্যন্ত কনকনে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন শ্রমিকরা। পাশাপাশি বোরো চাষের জন্যে প্রস্তুত করা হচ্ছে বোরো ধানের জমি। ভোর রাত থেকে শুরু করে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত ট্রাক্টর দিয়ে বোরো জমি চাষের জন্য হাল চাষ করে প্রস্তুত করছেন কৃষকরা।

জানা গেছে, মাদারগঞ্জে আমন ধান কাটার পরপরই ভুট্টা ও সরিষা রোপনের হিড়িক পড়ে। এবার অন্য বছরের তুলনায় মাদারগঞ্জ উপজেলা জুড়ে দুইগুণ বেশি জমিতে ভুট্টা ও সরিষা চাষ হয়েছে। সরিষা উত্তোলনের পরে সেইসব জমিতেও চাষ করা হবে বোরো ধান। তবে যারা ভুট্টা ও সরিষা চাষ করেননি তাঁরা আগাম সেইসব জমিতে বোরো চাষের জন্য এখন থেকেই নেমে পড়েছেন। ভোর থেকে কনকনে ঠান্ডার মধ্যে শ্রমিকরা চারা রোপণ করছেন বোরো জমিতে। মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন বোরো জমির মাঠ ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্য এখন থেকেই আগাম বোরো চাষের জন্য জমি হালচাষ করা সহ বোরো ধানের বীজ রোপণ করছেন কৃষকরা।

উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কৃষক আব্দুল্লাহ্ জানান, তিনি এবার ১৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করবেন। ইতিমধ্যে সবার আগে ফাজিলপুর মৌজায় তিনি ৯বিঘা জমিতে বোরো ধান রোপণ করতে শুরু করেছেন। তিনি আমন ধানের ফলন ভালো পেয়েছেন। তাই এবার বোরো চাষের জন্যে একটু আগেই জমি চাষের জন্যে প্রস্তুত করা সহ বোরো রোপণ করছেন। তবে তিনি বলেন, এবার প্রচন্ড ঠান্ডা তাই কৃষি শ্রমিকরা তাদের মজুরি একটু বেশি নিচ্ছেন। তবুও কৃষক কিছুই মনে করছেন না। কারন যে পরিমাণ ঠান্ডা তাতে করে বোরো চাষের জন্য শ্রমিক পাওয়ায় কষ্টকর বলে জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ধানের দামও ভালো পেয়েছেন কৃষকরা। হেক্টর প্রতি ৭মেঃ টন করে ফলন হয়েছে। ১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের ফলন ভাল হলে উপজেলার জনসাধারণের চাহিদার তুলনায় কয়েকগুণ বেশি হবে বলে জানান তিনি। তবে এবার বোরো আবাদ হবে সবচেয়ে বেশি।

গত বছর মাদারগঞ্জ উপজেলায় ১৬ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। এবার ১৭ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হবে বলে জানা গেছে। মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম জানান, এবার আমনের ফলন ভালো পেয়েছে কৃষকরা। সেই জন্য বোরো চাষের জন্য বেশি ঝুঁকছে কৃষকরা। আশা করা যাচ্ছে আকাশের আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বোরো চাষের ফলন ভালো হবে বলে মনে করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category