এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেস ক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম আবেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক সামিউল ইসলাম শামীম, সদস্য আল্পনা জান্নাত, আনিছুর রহমান আইয়ুব, মোস্তাফিজুর রহমান সাইফুল, বজলুর রহমান খান প্রমুখ।