• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় খালে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের টেংরা খালে গোসল করতে নেমে মমতাজ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ হোসেন উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা গ্রামের মৃত আজমতুল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে টেংরা খালে নামেন মমতাজ হোসেন। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। পরে খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাল থেকে তুলে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category