• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় গাঁজাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাঁও টিটিহারি এলাকায় এ অভিযান চালানো হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কালিগাঁও টিটিহারি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং মান্দা থানার এএসআই রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন,“মাদকবিরোধী টাস্কফোর্সের এই অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category