• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় জব্দ হওয়া ৬০ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি;উত্তোলিত অর্থ জমা হবে সরকারি কোষাগারে

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি থেকে তানোর উপজেলার তালন্দ বাজারে পাচারের সময় ভারশোঁ লক্ষীর মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় জব্দ হওয়া ৬০ বস্তা রাসায়নিক সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে উপজেলা কৃষি অফিস এ বিক্রি কার্যক্রম পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, সরকারের নিয়ম অনুযায়ী জব্দকৃত সার নিলামে না দিয়ে স্থানীয় কৃষকদের মধ্যেই সরাসরি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন এবং সার পাচার প্রতিরোধেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, বিক্রি থেকে প্রাপ্ত মোট ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, সকাল থেকে কৃষকদের তালিকা অনুযায়ী সারের বস্তা হস্তান্তর করা হচ্ছে। জব্দ করা ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার আগের দিন কুসুম্বা ইউনিয়ন পরিষদে জিম্মায় রাখা হয়েছিল। আজ সেগুলো আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছে দেওয়া শুরু হয়।
তিনি আরও বলেন, সার কেনা–বেচায় কারা জড়িত এবং পাচারের উদ্দেশ্য কী—এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্তশেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় কৃষকরা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, মৌসুমে সার সংকটকে পুঁজি করে একটি চক্র দীর্ঘদিন ধরে সার পাচারের চেষ্টা করে আসছিল। প্রশাসনের অভিযান সেই অপচেষ্টা ব্যর্থ করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, অভিযানে জড়িত ডিলার ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category