• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ডেঙ্গু ও টাইফয়েডে আক্রান্ত হয়ে শাহিন আলম (৩০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত শাহিন আলম মান্দা উপজেলার সদর ইউনিয়নের বনিহারী গ্রামের চেইনমাস্টার আব্দুল মান্নানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন শাহিন আলম। পরবর্তীতে টাইফয়েড যুক্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেলে বাদ আসর মরহুমের নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে শাহিন আলমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিজীবনে নম্র, ভদ্র, মার্জিত ও অত্যন্ত আন্তরিক স্বভাবের হওয়ায় রাজনীতি কিংবা মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category