• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় পারিবারিক বিরোধে মারধর আহত ১

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩

মান্দা, (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁ মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে আজ সকাল ৯টার সময় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। আহত ব্যক্তি ইনায়েতপুর গ্রামের রিয়াজ উদ্দীন বাগ এর ছেলে রেজাউল ইসলাম।
জানা গেছে, উপজেলার ইনায়েতপুর গ্রামের সালাম গং দের সাথে জায়গা নিয়ে রেজাউলের বিরোধ চলে আসছিল। দোকানে যাবার সময় রেজাউল ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় রেজাউল ইসলাম প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র হাতে এলোপাতাড়িভাবে তাকে মারপিট করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ও গহনা ছিনিয়ে নিয়ে যায়।এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্হানীয়রা ৯৯৯ এ কল দিলে মান্দা থানা পুলিশ তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভরবতি করান।
এ ব্যাপারে মান্দার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক জানান মারামারি ঘটনা শুনে তাদের পুলিশ পাঠিয়ে উদ্ধার করেছি এ পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

স্হানীয়রা জানান, অনেকদিন ধরেই তাদের পারিবারিক দ্বন্দ চলে আসছিল প্রায় প্রায় তাদের দ্বন্দ হয় যা ঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category