• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে বিশাল নির্বচনী গণমিছিল

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর মান্দায় বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির নির্বাচনী বার্তা পৌঁছে দিতেই এ গণমিছিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জোতবাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গণমিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিল চলাকালে নেতাকর্মীরা “ভোট দিব কিসে? ধানের শীষে”, “লাগারে লাগা, ধান লাগা”, “গণতন্ত্র মুক্তি পাক”, “নিরপেক্ষ নির্বাচন চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
গণমিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে এবং শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জন করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ডাঃ ইকরামুল বারী টিপু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। মান্দার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি সংসদে শক্ত ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।
গণমিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category