• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় এক প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জুলফিকার আলী ভুট্টু নামে এক প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইংল্যান্ড প্রবাসী’র পক্ষে কেয়ারটেকার পিন্টু রহমান পশ্চিম দূর্গাপুর গ্রামের প্রতিপক্ষ মৃত উপ্যা’র ছেলে আজিবর মন্ডল (৬০),আজিবরের স্ত্রী জরিনা খাতুন (৫৫) এর বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগকারী কেয়ারটেকার পিন্টু জানান, পশ্চিম দূর্গাপুর গ্রামের এস.এম জালাল উদ্দিন আহমেদ এর ছেলে ইংল্যান্ড প্রবাসী জুলফিকার আলী ভুট্টু আমার প্রতিবেশী ভাই হয়। আমি ছোট থেকে তাদের বাসায় মানুষ হয়েছি। আমার প্রবাসী ভাই স্বপরিবারে ইংল্যান্ডে থাকায় তার সমস্ত সম্পত্তি এবং ঘর বাড়ী আমি দেখাশুনা করি। আমার প্রবাসী ভাই ২০১৮ সালে একই গ্রামের জালাল মোহরীর কাছ থেকে পুকুরের পাড়সহ একটি পুকুর ক্রয় করেন। পুকুর ক্রয় করার পর থেকে অদ্যবধি তারা ভোগদখল করে আসছেন।

আমার প্রবাসী ভাই বাড়ীতে না থাকায় প্রতিপক্ষের লোকজন পুকুরের পাড়ে থাকা ০৪টি আম গাছ জোর পূর্বক দখল নিতে বেশকিছুদিন থেকে পায়তারা করছেন। আমি তাদেরকে বাধা প্রদান করলে তারা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রেখেছেন। এরই জের ধরে গত শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ আজিবর রহমান মন্ডলসহ তার লোকজন আমার প্রবাসী ভাইয়ের ক্রয়কৃত পুকুর পাড়ে অনধিকার প্রবেশ করে পুকুর পাড়ের ৪ টি আম গাছ দখল নিতে এবং আম পাড়তে যান।

তখন আমি সংবাদ পেয়ে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এমতাবস্থায় আমি তাদেরকে গালাগালি করিতে নিষেধ করলে তারা আমাকে মারধর করতে উদ্ব্যত হয়। বর্তমানেও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছেন। বিষয়টি প্রবাসী ভাইয়ের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেছি । এর থেকে পরিত্রাণ পেতে সকলের সহযোগীতা কামনা করেছেন প্রবাসী জুলফিকার আলী ।

এ বিষয়ে প্রতিপক্ষের আজিবর মন্ডল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিবাদমান জমিটির মধ্যে ৭০ শতক সম্পত্তি তিনি লিজ নিয়েছেন। এরপর স্থানীয় সার্ভেয়ার দিয়ে জমি জরিপ করার পর তিনি তা বুঝে নেওয়ার জন্য খুঁটি দিয়ে চিহ্ন করে রেখেছেন। তিনি কারো জমি জবর দখল করেননি বলেও দাবি করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category