• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এসব ক্ষতি সাধিত হয়। এর আগে গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ও ভালাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান,কলা ,আম ও লিচু বাগান,বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ২ নং ভালাইন ইউনিয়নের আঁয়াপুর-পাঁঠাকাটা ঘাট এলাকার বসতবাড়ি,গাছপালা ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় ও গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও অত্র এলাকার অসংখ্য গাছপালা এবং বেশকিছু বসতবাড়ির টিন উড়ে গেছে বলেও জানান তিনি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category