• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় গণিত ক্লাসে লসাগু’র পূর্ণরুপ ভুলভাবে শিখাচ্ছিলেন শিক্ষক; ভুল ধরিয়ে দেওয়ায় শিক্ষার্থীকে মারপিট

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী শাফী (১১) উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তার ভর্তি রোল ৪৪ বলে জানা গেছে।

শিক্ষার্থী শাফী জানায়, সোমবার টিফিন প্রিয়ডের পর দুপুর আড়াইটার দিকে গণিত ক্লাশ চলছিলো। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ামিন স্যার একটি লসাগু’র পূর্ণরুপ ভুলভাবে শিখাচ্ছিলেন। এর প্রতিবাদ করায় স্যার ক্ষিপ্ত হয়ে বাঁশের ছড়ি দিয়ে তাকে মারপিট করা শুরু করে। এতে করে সে মারাত্মকভাবে আহত হয়। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবককে জানায় সে। পরবর্তীতে সন্ধ্যায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন তার অভিভাবকরা। বর্তমানে সে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পুরুষ ওয়ার্ডের ১১ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অপরদিকে,শিক্ষক ইয়ামিন পাশ^বর্তী বাগমারা উপজেলার গনিপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। তিনি জানান, গণিত ক্লাস চলাকালীন সময়ে শাফী তার সাথে তর্ক করায় তাকে একটু শাষণ করেছেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য ওই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। অনাকাঙ্খিত ঘটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোন শিক্ষার্থীকে মারপিট করা চরম অন্যায়। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ বলেন, শিক্ষার্থীকে মারপিট করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category