• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত ১০ চিকিসাধীন অবস্থায় ভূক্তভোগীদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট

দিনকাল বিডি ২৪ / ৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ১০ জন আহত হয়েছেন। উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের বাইবোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানাগেছে, একই ইউনিয়নের পার্শ্ববর্তী এনায়েতপুর গ্রামের মমতাজ,বাইবোল্লা গ্রামের আব্দুস সালাম ও কুলেরা গংদের সঙ্গে বাইবোল্লা গ্রামের প্রতিপক্ষ আবুল,মাসুদ এবং মকবুল গংদের দীর্ঘদিন থেকে বাইবোল্লা মৌজার সি.এস ২৯ ও ৩৮ নং খতিয়ানের ৮৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত শুক্রবার সকালে অতর্কিতভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় মমতাজ,জুলেখা,মুসলিমা,আবুল কালাম,আব্দুস সালাম,কুলেরা,বিলকিস, মোহাম্মদ আলী,মোজাম্মেল হক এবং বাবুসহ ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বর্তমানে ৮ জন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসাধীন থাকাবস্থায় গত শুক্রবার রাত ৮টার দিকে ভূক্তভোগী কুলেরার বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান। অপরদিকে, অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের মন্তব্য পাওয়া যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category