• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

দিনকাল বিডি ২৪ / ৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় এক কৃষক নিহত ও আরেক কৃষক আহত হয়েছেন। রোববার বিকেলে মাঠে শুকানো ধান জড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন তারা।
নিহত কৃষকের নাম জিল্লুর রহমান (৪০)। তিনি কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দিয়াড়াপাড়া গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে। বজ্রপাতে আহত শফিকুল ইসলাম একই পাড়ার বাসিন্দা। সম্পর্কে তারা একে অপরের খালাতো ভাই।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে আকাশে মেঘ দেখে কৃষক জিল্লুর রহমান লোকজন নিয়ে মাঠে শুকানো ধান জড়িয়ে রাখার জন্য যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় পাশের জমিতে থাকা অপর কৃষক শফিকুল ইসলাম আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category