• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় শিশুদের মাঝে পল্লী শিশু ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

দিনকাল বিডি / ৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংস্থার সতীহাট কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার পরিচালক মনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যালয়ের এইচআর এডমিন খালেদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, প্রোগ্রাম অফিসার মোল্লা আজাদুল হক,

নওগাঁর আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন, সতীহাট শাখাা ব্যবস্থাপক মামুনুর রশীদ, মান্দা উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ প্রমূখ।
উল্লেখ্য, ‘পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’ এর শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার মৈনম ইউনিয়নে শিশুদের নিয়ে ১৮টি স্কুল পরিচালিত হয়ে আসছে। এসব স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আজ বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category