• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় হিসাবরক্ষণ অফিসে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম চলছে । এ সেবা কার্যক্রম ১২ থেকে ১৫ মে পর্যন্ত চলমান থাকবে।
জানা গেছে, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করে । সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন, লাইফ ভেরিফিকেশন অ্যাপ, ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার, ওয়েবসার্ভিস সম্পর্কে অবহিতকরণ,পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, পুন:স্থাপিত পেনশন প্রক্রিয়াকরণে প্রাপ্যতা ও করণীয়, প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা এবং করনীয়, ইএফটি সংক্রান্ত, পেনশনারদের তথ্য সংশোধন,অনলাইনে সামারি বিল দাখিল ও তার ডকুমেন্ট, জিপিএফ হিসাব খোলা ও অগ্রিম গ্রহণ, অনলাইনে টিএ ডিএ, বেতন বিল এবং বিভিন্ন ভাতা প্রাপ্তিতে আইবাস ++ সংক্রান্ত সেবা সমুহের কার্যক্রম চলমান রয়েছে ।
সরেজমিনে গিয়ে দেখাযায়, অফিসের অডিটর সহিদুল ইসলাম কয়েকজন পেনশনারকে সহজে সেবা প্রাপ্তিতে বিভিন্ন বিষয় ও করনীয় সম্পর্কে অবহিত করে তাদের সেবা দিচ্ছেন । কথা হয় পেনশনার মুরাদ ইসলামের সাথে । তিনি জানান, লাইফভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে তিনি সুফল ভোগ করছেন । সকল পেনশনারদের এ অ্যাপ খুলে সহজেই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান । এ অফিসে লোকবল সংকট থাকা সত্তেও সেবার মান সন্তোষজনক বলে তিনি জানান ।
মান্দা উপজেলা হিসাবরক্ষন অফিসার জাবেদ আলী বলেন, দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি চার দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম (১২-১৫ মে) চলছে পেনশনারগণের বয়স বিবেচনা করে সরকার লাইফভেরিফিকেশন অ্যাপ চালু করলেও এর সুফল সম্পর্কে খুব বেশি সচেতনতা সৃষ্টি হয়নি। এবার সেবা কার্যক্রমে এই অ্যাপের ব্যবহার ও সুফল সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে । কেনোনা এর মাধ্যমে পেনশনারগণ বাড়িতে থেকেই লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন । এতে করে তাদের প্রতি বছর অফিসে আসা-যাওয়ার কষ্ট লাঘব হবে । সেই সাথে অন্যান্য সুযোগ-সুবিধাতো আছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category