• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মিয়ানমার থেকে সপরিবারে পালিয়ে উখিয়ায় আশ্রয় নিয়েছে শতাধিক বিজিপি সেনা সদস্য

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মিয়ানমারের জান্তা বাহিনীর তীব্র গুলি বর্ষণে টিকতে না পেরে স্ব পরিবারে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সে দেশের শতাধিক সেনা সদস্যনরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সপরিবারে পালিয়ে তারা বাংলাদেশের সীমান্তবর্তী কক্সবাজার জেলার উখিয়ায় আশ্রয় নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
সূত্র জানায়, সকালে নাফ নদী পেরিয়ে তারা উখিয়ার থাইংখালী রাহমতেরবিল সীমান্ত দিয়ে প্রবেশ করে।

আশ্রয় প্রার্থীদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা রাহমতেরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে নিরাপদ হেফাজতে রেখেছেন। স্থানীয় পালংখালী ইউপি সদস্য আলতাজ আহমেদ জানান, আজ ভোর ও সকালে এরা সীমান্ত পেরিয়ে এদিকে চলে আসে। টহলকারী বিজিবি সদস্যরা তাদেরকে প্রাথমিকভাবে রাহমতেরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রহরায় রেখেছে।

আজ আসা মিয়ানমার বিজিপি ও সেনা সদস্যদের সাথে তাদের পরিবারের সদস্যরা ও রয়েছে। সেখানে নারী ও শিশুরা রয়েছে। এদের সংখ্যা ১১৫ জনের মতো হতে পারে বলে তিনি জানান। এর আগে রোববার ও সোমবার কয়েক দফায় ১০৬ জন মিয়ানমার বিজিপি সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category