এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি সাইক্লোন সেন্টারের সামনে গতকাল ১৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় স্থানীয় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহি উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও মোঃ কামাল উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদরুল আলম বদরুল, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর ও বিএনপি নেতা দিদারুল আলম মিলন।
অন্যান্যের মাঝে স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নের্তৃবৃন্দ ও বক্তব্য রাখেন।