• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মীরসরাইয়ের বিএনপি’র তিন কমিটি বিলুপ্ত করায় তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বিএনপি’র তিন সাংগঠনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করায় তারেক রহমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দলের একাংশ (নুরুল আমিন-সাঈদ গ্রুপ) এর নেতা-কর্মীরা।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৩টায় মীরসরাই উপজেলা বিএনপি, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’ উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলটি বের করা হয়।
উক্ত আনন্দ মিছিলটি ঢাকা-হচট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মীরসরাই পৌর সদরস্থ বনফুলের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার মাধ্যমে শেষ করা হয়।

এতে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, মীরসরাই পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম, যুগ্ম আহ্বায়ক খায়ের উল্ল্যাহ, নুর মোহাম্মদ, ইকবাল হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন কমিশনার, মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ, ২ নং হিঙ্গুলী ইউনিয়নের সাবেক যুবদল ও বিএনপি নেতা

নেতা রেজাউল করিম ইমন, মীরসরাই পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হারুন রশিদ, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল শেখ তারিফুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।

উল্লখ্য- গত মঙ্গলবার (১৮ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মীরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও মীরসরাই সদর পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটি গুলো বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে এমন অরাজনৈতিক কর্মসূচি (আনন্দ মিছিল) পালনের নিন্দা ও ধিক্কার জানিয়ে মীরসরাই উপজেলা বিএনপি’র অপর গ্রুপ ( নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ) এর নেতা-কর্মীরা বলেন

, সংগঠনের নিরম-নীতি মোতাবেক কমিটি গঠিত হয় এবং তা বাতিল/ বিলুপ্ত করা হয়। সুতরাং, এতে আনন্দ উদযাপন করার কি থাকতে পারে? তারা বলেন, যারা হঠকারী রাজনৈতিক সিদ্ধান্তে ওই সব অগণন্ত্রতান্ত্রিক কর্মসূচি পালন করে তারা দলের জন্য কোন্ ধরনের নিবেদিত প্রাণ তা সময় বলে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category