• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মীরসরাইয়ে কয়লা বিট এলাকায় পাচার কালে ১২৬ পিস সেগুন কাঠ জব্দ

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম (উত্তর)’র মীরসরাই উপজেলার কয়লা বন বিট এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ পিস ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে করেরহাট রেঞ্জের কয়লা বন বিটের পাহাড়ে অভিযান চালিয়ে ওই সেগুন কাঠগুলো জব্দ করা হয়।
কয়লা বন বিট কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পাহাড়ি এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের মতো রোববার করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ তারিকুর রহমানের নের্তৃত্বে ও সংশ্লিষ্ট টহলদলের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টুকরা ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়। এসব কাঠের মালিকানা না পাওয়ায় তা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category