• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাই উপজেলায় বিএনপি’র নেতা-কর্মী নামধারী চাঁদাবাজ-ধান্দাবাজদের কারণে ক্ষুন্ন হচ্ছে দলের সু’নাম

দিনকাল বিডি / ৬৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: দেশের প্রায় সব জায়গায় এক- ই অবস্থা বিদ্যমান হলে প্রাসঙ্গিক ক্রমে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার কথা বলা শ্রেয়। এখানে বর্তমানে বিএনপি তে ধান্দাবাজ আর চাঁদাবাজ বেড়ে গেছে। কিন্তু, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাওয়ার নেতা-কর্মীর অভাব দেখা দিয়েছে!

যাদের কে অতিত সময়ে দেখা যেতো কোনো রকম ভাবে বাস, সিএনজি ও রিক্সায় করে বাজারে আসতো তারা এখন নতুন প্রাইভেট কার, মাইক্রো এবং কেউ কেউ মোটরসাইকেল কিনে তা হাঁকিয়ে বাজারে আসছে এবং বিভিন্ন জায়গায় চলাফেরা করে যাচ্ছে! এ ছাড়া যাদের পকেটে থাকতো না ১০-২০ টাকার নোট তাদের পকেটে থাকে এখন ৫০০-১০০০ টাকার নোট!

! এমন কি যারা অতিত সময়ে যেনতেন ভাবে কোনো রকম সার্ট, প্যান্ট, টি-সার্ট গায়ে জড়াতো এবং অতি কম দামের জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটাচলা করতো তারা এখন দামি জুতা-স্যান্ডেল ও কেডস পায়ে দিয়ে হাঁটাচলা করে মানুষ কে তাক্ লাগিয়ে দিচ্ছে! আর ওই সব-ই যেনো ‘আলাদিনের চেরাগ’ পেয়ে যাওয়ার অবস্থা!!

মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় এখন যে সব বিএনপি’র নেতা-কর্মী নামধারীরা যে ভাবে দামি জিনিস ব্যবহার করছে এবং গাড়ি হাঁকিয়ে বাজার সহ সর্বোত্র চলাফেরা করে যাচ্ছে তাদের আয়ের উৎস কি? এ ছাড়া অতিত সময়ে যাদের পকেটে থাকতো না ১০, ২০-৫০ বা ১০০ টাকার নোট তাদের পকেটে এখন ৫০০-১০০০ টাকার নোট থাকে কি ভাবে?? ওই টাকা আসে কোথা থেকে???
গত ১০ মাস আগে বিএনপি’র নেতা-কর্মী নামধারীদের কি অবস্থা ছিলো আর এই ১০ মাসের মধ্যে ওই সব বিএনপি’র নেতা-কর্মী নামধারীদের মধ্যে কার, কার কি অবস্থা তা খতিয়ে দেখলে পুরো রহস্য-ই বেরিয়ে আসবে।

ওই সব বিএনপি’র নেতা-কর্মী নামধারীদের কারণে বিএনপি’র মতো সু’বিশাল একটা রাজনৈতিক দলের যে কি অবস্থা সামনের জন্য অপেক্ষা করছে তা দলের স্থানীয় ভাবে দায়িত্ববান নের্তৃবৃন্দ সহ দলের উচ্চ পর্যায়ের নের্তৃবৃন্দ ভাবনায় রেখে কার্যকর কোনো ব্যবস্থা না নিলে সামনের নির্বাচনে ‘ধানের শীষ’ এর জন্য চরম মূল্য দিতে হবে তা অনস্বীকার্য বলে অভিজ্ঞজনরা মনে করেন।

অবশ্য, সব নেতা-কর্মী যে এক তা ও নয়। বিএনপি’র অনেক সাধারণ নেতা-কর্মী রয়েছেন যারা অতিত সময়ে অত্যন্ত দুরবস্থার মধ্যে ছিলেন এবং চরম অভাব- অনটনের মধ্যে ছিলেন তারা এখনো সেই এক-ই অবস্থায় রয়েছেন।
যারা দলকে ভালোবেসে দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সাথে জড়িত নয়। এবং যে সব নেতা-কর্মী চাঁদাবাজি-ধান্দাবাজিতে নেই তারা-ই কেবল অত্যন্ত মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন অতিততের মতো এখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category