এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :
দীর্ঘ প্রায় এক বছরের মতো সময় আমেরিকা পালিয়ে থেকে নাটকিয় ভাবে দেশে এসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মীরসরাই উপজেলা পরিষদের আওয়ামী দলীয় সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন কে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দীর্ঘ প্রায় এক বছর আমেরিকা পালিয়ে থাকার পর হঠাৎ আকস্মিক ভাবে গত ২৩ মে (শুক্রবার) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে মীরসরাই থানাকে অবহিত করে।
পরে মীরসরাই থানা পুলিশ সেখান থেকে তাকে মীরসরাই থানায় নিয়ে এসে যথারীতি ভাবে তাকে আদালতে প্রেরণ করে।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের পক্ষে আওয়ামী দলীয় আইনজীবী তার জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থাকা ৫ টি মামলার হদিস পাওয়া গেছে।
এ দিকে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের গ্রেপ্তার ও কারাগারে প্রেরণে সন্তুষ্টি প্রকাশ করে মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকার বিএনপি’র নেতা-কর্মী ছাড়া ও অনেক সাধারণ মানুষ বলছেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকাবস্থায় এবং গিয়াস উদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে থাকাবস্থায় বিএনপি’র হাজারো নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ওপর তার দলীয় সন্ত্রাসী-ক্যাডার বাহিনী দিয়ে সিমাহীন অত্যাচার-নির্যাতন চালিয়েছিলো। এ ছাড়া- তাদের দলীয় আজ্ঞাবহ পুলিশ কে দলীয় নেতা-কর্মীর ন্যায় ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার-হয়রানীর ‘খড়গ’ চালিয়েছিলো অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে। যার পরিনতি তার গ্রেপ্তার এর পর মীরসরাই উপজেলার বিএনপি’র হাজারো নেতা-কর্মী ও নির্যাতিত নিপেড়েদিত সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে বন্দী রেখে যথোপযুক্ত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।