• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেয়েকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না রাশেদুজ্জামানের অনুষ্ঠানে স্ত্রী-মেয়েকে নিয়ে নওগাঁ শহরে এসেছিলেন, ফেরার পথে সড়কেই থেমে গেল জীবন

দিনকাল বিডি ২৪ / ৪৮ Time View
প্রকাশঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নওগাঁ শহরের একটি অনুষ্ঠানে এসেছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুরের ভাড়া বাসায় ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তাঁর। সড়কের পাশে থেমে থাকা একটি মিকচার মেশিনের পেছনে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় রাশেদুজ্জামানের স্ত্রী ও ১২ বছরের মেয়ে আহত হয়েছেন। মেয়েটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাশেদুজ্জামানের বাড়ি কুড়িগ্রামের সদাগড় গ্রামে। তিনি আবুল কাশেম মিয়ার ছেলে। পরিবার নিয়ে মহাদেবপুরে ভাড়া বাসায় থাকতেন। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন তিনি।
সওজ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহরের একটি অনুষ্ঠানে এসেছিলেন রাশেদুজ্জামান। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে মহাদেবপুরের উদ্দেশে রওনা দেন তারা।
রাত ৮টার দিকে হাঁপানিয়া বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে থেমে থাকা একটি মিকচার মেশিনের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশেদুজ্জামান।
স্থানীয়রা তাকে, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেয়েকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মনিরুল আলম বলেন, ‘রাশেদুজ্জামানকে রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন।’
যে মেয়েকে সঙ্গে নিয়ে রাতে বাসায় ফেরার কথা ছিল রাশেদুজ্জামানের, সেই মেয়েটিই এখন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের জন্য রাতটি হয়ে উঠেছে শোক আর উৎকণ্ঠার। স্বামীকে হারিয়েছেন স্ত্রী, আর বাবাকে হারিয়ে চিকিৎসাধীন ১২ বছরের মেয়েটি।
রাশেদুজ্জামানের আকস্মিক মৃত্যুতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোক নেমে এসেছে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুলতানা খানম বলেন, ‘রাশেদুজ্জামান শহরের একটি অনুষ্ঠানে শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে মহাদেবপুরে ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘হাঁপানিয়া বাজার এলাকায় সড়কের পাশে থেমে থাকা একটি মিকচার মেশিনের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশার সামনের অংশ মিকচার মেশিনের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান।’
একটি পরিবারের কাছে শনিবার রাতটি এখন শুধুই শোকের। যে বাবা স্ত্রী-মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই বাবাই এখন নেই; আর তাঁর মেয়েটি বাবাকে হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category