• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :

“পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় নিজস্ব হলরুমে মেলান্দহ থানা-পুলিশ এর আয়োজন করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ।

এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেলান্দহ থানা-পুলিশের সদস্যগণ, মেলান্দহ কমিউনিটি পুলিশের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ র‍্যালি শেষে আলোচনা সভায় অংশ নেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category