• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সাথে কর্মরত সাংবাদিকদের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক এ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভার শুরুতে নবাগত এই কর্মকর্তা সভায় উপস্থিত সকল কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন। এরপর সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই, ডেইলী আর্থ পত্রিকার প্রতিনিধি মোতালেব মোল্লা, দৈনিক খবর পত্রের প্রতিনিধি রুহুল আমিন রাজু,যায়যায়দিনের প্রতিনিধি মুত্তাছিম বিল্লাহ, প্রতিদিনের সংবাদ পত্রিকার জিল্লুর রহমান রতন,

আমাদের সময় পত্রিকার ইমরান মাহমুদ, বানিজ্য প্রতিদিন পত্রিকার মাসুদ রানা, আমাদের নতুন সময় পত্রিকার জাহিদ হাসান, ব্রম্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সাজ্জাত হোসেন শাহিন, আমার প্রানের বাংলাদেশ পত্রিকার মোমিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকগণ আলোচনায় অংশ নেন।

এরপর মেলান্দহের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক খোলামেলা আলোচনা করেন এবং সাংবাদিক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের পরামর্শ ও সহযোগিতা নিয়ে মেলান্দহ উপজেলাকে সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category