• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও)’র পরিচিতি ও মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ২২১ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সাথে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য়তলা) সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউ এন ও মাহবুবা হক আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচিত হন এবং স্বাগত বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী, বি আর ডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গাজী মোহাম্মদ রফিকুল হক, মেলান্দহ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব, ঘোষের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, দুরমুঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, ঝাউগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আন্জু মনোয়ারা হেনা, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।

সবশেষে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে মেলান্দহ উপজেলাকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category