জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে ওই ইউনিয়নের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-(সেবা) প্রধান অতিথি হিসেবে ভবনটির শুভ উদ্বোধন করেন। মেলান্দহ থানা পুলিশের আয়োজনে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান।
মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এস আই মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাস (মাদারগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম(ক্রাইম এন্ড অপ্স)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: তৈয়বুর রহমান মাষ্টার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন, ইসলামী ছাত্র শিবির মেলান্দহ উপজেলা শাখার আরিফুল ইসলাম, গণ অধিকার পরিষদের আরিফুল ইসলাম তুহিনসহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীগণ। এছাড়াও অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।#